সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস

admin | আপডেট: ১০ জানুয়ারী ২০২২ - ১১:১৯:০২ এএম

ডেস্ক নিউজ  : তাপমাত্রা বাড়াতে কয়েকদিন ধরে শীতের অনুভূতি কম লাগছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে শেষ দিকে শীতের প্রকোপ বাড়তে পারে।

সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আকাশে মেঘ দেখা যাবে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবান রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে যাবে। এর কারণে শীত বাড়বে।”

তিনি আরও বলেন, “বৃষ্টির পরে সারাদেশে না হলেও দুই-এক জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে।”

বর্তমানে দেশের তাপমাত্রা ১২ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানান কামাল মল্লিক।

কিউটিভি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

▎সর্বশেষ

ad