ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দুবাইতে বাংলাদেশ বিমানের দুটি অতিরিক্ত ফ্লাইট

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৪:৩০:৫২ পিএম

ডেস্ক নিউজ : ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কারণে এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের সুবিধার্থে আগামী ১১ ও ১২ই জানুয়ারি ঢাকা-দুবাই রুটে দুইটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১১ ও ১২ই জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪০৪৭ স্থানীয় সময় সকাল ১১:৩০ টায় ছেড়ে যেয়ে দুবাই পৌঁছাবে স্থানীয় সময় ১৫:৩০ টায়।

দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে সম্মানিত যাত্রীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।  আজ রবিবার দুপুর ০২:৩০ টায় ফ্লাইটটির টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

▎সর্বশেষ

ad