ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৮ বিভাগে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৩:৩৮:১৪ পিএম

ডেস্ক নিউজ : দেশের ৮টি বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এর ফলে এখন থেকে দেশের মানুষ সব বিভাগীয় শহরেই বিশেষায়িত এসব সেবা পাবেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করে গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায় তাহলে ব্যবস্থা নেওয়া যায়। তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত।

ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট করে দিয়েছি। ইএনটি ইন্সটিটিউট, আই ইন্সটিটিউট, সব ধরণের ইন্সটিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।এ সময় প্রধানমন্ত্রী ভয় না পেয়ে দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশবাসীর জন্য আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি।

 

 

কিউটিভি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad