ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শীতকালে ‘মুরগির পাতুরি’

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৩:১৮:৫৬ পিএম

লাইফ স্টাইল ডেস্ক : পাতুরির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চিংড়ি মাছের পাতুরির ছবি। কিন্তু সব সময় তো চিংড়ি বা বড় মাছের পাতুরি খেতে ভালো লাগে না। তাই প্রয়োজন স্বাদ বদল। এবার ঘরে বসে সামান্য উপকরণ ব্যবহার করেই তৈরি করে নিন ‘মুরগির পাতুরি’। 

উপকরণ:

হাড়ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ বাটা এক চা চামচ, পাতি লেবুর রস এক চা চামচ, চিকেন মশলা এক চা চামচ, গরম মশলার গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো।

রান্নার প্রণালী: 

ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস একটি পাত্রে নিয়ে বাটা মশলা, লবণ, লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজে সোনালি রঙ ধরে এলে তাতে ম্যারিনেট করা মাংস ঢেলে কিছুক্ষণ নাড়ুন। 

কষানো হয়ে গেলে একটি কচুপাতা অথবা কলা পাতায় মাংস ঢেলে ভালো করে মুড়িয়ে বেঁধে দিন। এবার আলাদা একটি কড়াইতে ভালো করে তেল মাখিয়ে নিন। পাতায় মোড়ানো মাংস এই কড়াইতে বসিয়ে দিন। একেবারে নিভু আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। 

৩০ মিনিট পর ঢাকনা খুলে পাতার মোড়ক খুলে ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির পাতুরি।

জেসি

কিউটিভি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad