ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঋণের দায়, কপিলের সহকর্মীর আত্মহত্যার চেষ্টা

admin | আপডেট: ০৮ জানুয়ারী ২০২২ - ০৩:০১:৩২ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ও জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার সহকর্মী তীর্থানন্দ রাও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এক সময় কাজ করেছিলেন কপিলের সঙ্গে। কিন্তু বর্তমানে তার মাথার ওপর রয়েছে ধারের বোঝা। মানসিক চাপ সহ্য না করতে পেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 

জানা যায়, তীর্থানন্দ অতিমারির কারণে কাজ পাচ্ছিলেন না। আর্থিক কষ্টে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। আত্মহননের পথ বেছে নিয়েছিলেন একপ্রকার বাধ্য হয়েই। প্রতিবেশীদের নজরে বিষয়টি আসতেই হাসপাতালে তড়িঘড়ি করে তাকে ভর্তি করানো হয়।

অভিনেতা সুস্থ হওয়ার পর সংবাদমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ফিরে আসার পরও তার সঙ্গে পরিবারের কেউ নাকি দেখা করতে আসেননি। একই আবাসনের বাসিন্দা হয়েও তার মা এবং ভাই খোঁজ নেন না তার। তার স্ত্রীও বিয়ে করেছেন দ্বিতীয়বার। মেয়েও বিবাহিত। তিনি একেবারে নিঃসঙ্গ জীবনযাপন করছেন।

কপিল শর্মার সাথে কাজের সুযোগ এসেছিল তীর্থানন্দের। কপিলের নিজের অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোতে কাজের প্রস্তাব দিয়েছিলেন তাকে। কিন্তু তখন একটি গুজরাটি একটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তীর্থানন্দকে। 

জানা গিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে কপিলের কাছে কাজ চাইতে পারেন তীর্থানন্দ রাও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউটিভি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

▎সর্বশেষ

ad