ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখের বেশি শনাক্তের বিশ্বরেকর্ড

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৫:৩১:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। যুক্তরাষ্ট্রে  গত ২৪ ঘণ্টায় ১০ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো দেশে এক দিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি।  খবর দ্য সিডনি মর্নিং হ্যারাল্ডের। সোমবার ১০ লাখ ৮৩ হাজার ৬৪৮ জনের করোনা শনাক্ত হয় দেশটিতে।

চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল। এর আগে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে এক দিনে ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad