ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ইসরাইলি পত্রিকার ওয়েবসাইট হ্যাকড

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৬:৪৩:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ইসরাইলি সংবাদপত্র জেরুজালেম পোস্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে। সোমবার ভোরের প্রথম প্রহরে ইরানপন্থি হ্যাকাররা এই কাজ করেছে বলে অভিযোগ করেছে পত্রিকাটি। 

ওয়েবসাইট হ্যাক হওয়ার পর জেরুজালেম পোস্টের মূল পাতায় সংবাদের পরিবর্তে একটি ইলাস্ট্রেশন দেখা যায়। যেখানে ইসরাইলের ‘দিমুনা পরমাণু স্থাপনা’ উড়িয়ে দেওয়া হচ্ছে এমন চিত্র দেখানো হয়েছে। ওই ইলাস্ট্রেশনে ইরানের নিহত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির প্রতিরূপ রিং পরিহিত একটি আঙুল থেকে ব্যালেস্টিক মিসাইল পড়তে দেখা যায়। এর পাশে ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা রয়েছে, ‘আমরা তোমাদের ততটা কাছাকাছি রয়েছি, যতটা তোমরা কল্পনাও করতে পারো না।’ 

উল্লেখ্য, কাসেম সোলাইমানিও তার অনামিকায় রিং পরতেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। জেরুজালেম পোস্ট ইসরাইলের একটি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা। সংবাদমাধ্যমটি হ্যাকের ঘটনাকে  ইসরাইলের জন্যও সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছে। 

 

 

কিউটিভি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

▎সর্বশেষ

ad