ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মক্কা-মদিনায় আবারও করোনা বিধিনিষেধ চালু

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৬:২৫:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবার সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি আরব সরকার।

একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই দুটি জায়গায় নামাজি এবং উমরাহ্‌ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে বলেও ওই কর্মকর্তা জানান।

গত বুধবার সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সাথে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে।

সৌদি আরবে গত মাসে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে।

গত বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে ৭৪৪ জনের করোনা শনাক্ত করেছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি করোনার শনাক্ত।

মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জন।

সৌদি সরকার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের প্রমাণ দেখাতে হবে।

কিউটিভি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

▎সর্বশেষ

ad