ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০৬:৩৩:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ওমিক্রন ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গে সোমবার থেকে ফের বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে করোনার দৈন্দিক শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, রাত্রিকালীন এবং সরকারি-বেসরকারি অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। 

এছাড়া  কলকাতার মেট্রোরেল সার্ভিস, লোকাল ট্রেন, গণপরিবহণ, রেস্টুয়েন্ট, সিনেমাহল ও বারগুলোতেও অর্ধেক আসন খালি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দূরপাল্লার ট্রেন স্বাভাবিক নিয়মেই চলবে। শনিবার পশ্চিমবঙ্গে ৪,৫১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  তাদের মধ্যে ২০ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পাওয়া গেছে বলে এনডিটিভি জানিয়েছে।

কিউটিভি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

▎সর্বশেষ

ad