ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

করোনা ও ইনফ্লুয়েঞ্জা মিলে নতুন ধরন ‘ফ্লোরোনা’

admin | আপডেট: ০১ জানুয়ারী ২০২২ - ০২:২৬:৫২ পিএম

ডেস্কনিউজঃ করোনাভাইরাসের একেক নতুন ধরনে বিধ্বস্ত হচ্ছে বিশ্ব। ডেল্টা, ওমিক্রনের তাণ্ডবে এখনো ধুকছে বিশ্ববাসী। এবার নতুন এক করোনা ধরনের সন্ধান দিলেন ইসরায়েলের গবেষকরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা জুড়ে গিয়ে নতুন রোগের জন্ম হয়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হচ্ছে ‘ফ্লোরোনা’।

জানা যায়, ইসরায়েলের এক অন্তঃসত্ত্বা নারী এই রোগে প্রথম আক্রান্ত হয়েছেন।

ইসরায়েলের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে আরব নিউজ জানায়, চলতি সপ্তাহেই একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ওই নারী। করোনা টিকার একটি ডোজও তিনি নেননি। এই রোগে আক্রান্ত হওয়ার পর আপাতত তার শারীরিক অবস্থা একরকম ভালই আছে ওই নারীর।

গত এক সপ্তাহে আচমকাই ইসরায়েলে বেড়েছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের খবর, শুধু গত সপ্তাহেই ইসরায়েলে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪৯ জন।

চিকিৎসকরা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে কোভিড-১৯ থাবা বসালে তা অনেক ক্ষেত্রে মারাত্মক আকার নিতে পারে। এর ফলে নিউমোনিয়া, মায়োকার্ডিটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনকী মৃত্যুও হতে পারে। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের দাবি, এই রোগের হানায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।

বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ২:২৩

▎সর্বশেষ

ad