ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে বই বিতরণ।

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ০৭:১১:২৩ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কলেজপড়ুয়া ১০ জন দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে একাদশ শ্রেণির ১০ সেট বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি। এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, জি., নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কীর্তি ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুনি ত্রিপুরাসহ  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত সমাজ গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে এবং অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে মাটিরাঙ্গা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮
▎সর্বশেষ

ad