আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমানে কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি বা সম্পর্ক না থাকলেও, দুই দেশের মধ্যকার আমদানি বাণিজ্য আবার যুদ্ধের আগের অবস্থায় ফিরে গেছে। বিশ্লেষকদের মতে, চিরশত্রু এই দুই দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করার এটি একটি বড় লক্ষণ।
বাণিজ্যিক এই আমদানির প্রায় পুরোটাই দখল করে আছে জীবন রক্ষাকারী ওষুধ এবং বিভিন্ন রাসায়নিক উপাদান। পাকিস্তানের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে এই উপাদানগুলো কেনা ছাড়া দেশটির বিকল্প নেই। কারণ, অন্য কোনো দেশ থেকে এগুলো আমদানি করতে গেলে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। তা ছাড়া সরকারি নিষেধাজ্ঞা এড়াতে কিছু ভারতীয় পণ্য দুবাই বা মালয়েশিয়ার মতো তৃতীয় দেশের মাধ্যমেও পাকিস্তানে প্রবেশ করছে।
বাণিজ্যের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বরফও একটু একটু করে গলছে। সম্প্রতি ভারত সরকার ওয়াহা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিককে সসম্মানে দেশে ফিরিয়ে দিয়েছে। এছাড়া সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের ফুটবলারদের আন্তরিক হাতাহাতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার আলো জাগিয়েছে।
আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫০
