ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

অপরাজিত ১৫২ রানে ইতিহাস গড়লেন মুমিন

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৫:৩০:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক আহসান আল মুমিন। তার দুর্দান্ত অপরাজিত ১৫২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মুমিন। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ১৩৩ বলের দুর্দান্ত ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা হাঁকান এই তরুণ ব্যাটার। দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে তার ব্যাট থেকে।

এই ইনিংসের মধ্য দিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন মুমিন। এর আগে রেকর্ডটি ছিল পিনাক ঘোষের দখলে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪০ বলে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। প্রায় ১১ বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন মুমিন।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জয় এবং অন্যটিতে হারের মুখ দেখেছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে জায়গা করে নিতে মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি জয় করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুবাদের জন্য।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad