ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৩:৩৩:৩৬ পিএম

ডেস্ক নিউজ : পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আবু হানিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল।

শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই বিদেশে পালিয়েছিল তখন। এখন মাঝে মাঝে তারা দেশে ফেরার কথা বলে। হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাও নাকি দেশে ফিরবে ডিসেম্বরে, যদিও বাস্তবে সেটা সম্ভব না।’ তিনি বলেন, ‘ডিসেম্বরকে টার্গেট করে ইতোমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের পুরোনো কায়দায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস করছে।আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল, তখনও তারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধীদলের উপর দায় দিত।

এটা আওয়ামী লীগের পুরোনো চরিত্র। বিদেশে পরিবার নিয়ে নিরাপদে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা উসকানি দিয়ে দেশে থাকা নিরীহ নেতাকর্মীদের জীবন ঝুঁকিতে ফেলছে। দেশে থাকা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না। ‘আপনাদের নেতারা কিন্তু বিদেশে নিরাপদে আছে। তারা পালিয়ে যাওয়ার সময় কিন্তু সাধারণ নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই। বরং তারা তাদের নিজের এবং পরিবারের নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিয়েছিল।’

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad