ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

শেখ হাসিনাকে খাঁচায় আসার আমন্ত্রণ আসিফের

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৩:২৩:৪৬ পিএম

ডেস্ক নিউজ : দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এ খবরের পর শেখ হাসিনাকে খাঁচায় আসার আমন্ত্রণ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেতা আসিফ মাহমুদ বিষয়টি নিয়ে মন্তব্য করেন। পাঠকদের জন্য এনসিপি নেতা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’এদিকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে আবেদনটি করা হয়। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের দেখা একটি চিঠিতে তথ্যটি উঠে এসেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad