ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৩:১১:১৪ পিএম

ডেস্ক নিউজ : চলতি বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে শেষ তিন দিনেই (বৃহস্পতিবার থেকে শনিবার) এসেছে ২৩ কোটি ১০ লাখ ডলার বা ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম সাত দিনে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।     

এদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৭ নভেম্বর) হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে মোট ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad