ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ওমরাহ পালনে যাওয়ার আগে বিমানবন্দরে নামাজরত তুর্কি ইমামের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ - ০৭:৫৬:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে তুরস্কের একটি বিমানবন্দরে নামাজ পড়তে গিয়ে মারা গেছেন ৬৮ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ইমাম। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মৃত ব্যক্তির নাম আবদুল্লাহ ওজকান। তিনি তুরস্কের কোনিয়া প্রদেশের বেইশেহির এলাকার বাসিন্দা ছিলেন। ওমরাহযাত্রীদের একটি দলের সঙ্গে মক্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ওই দলে প্রায় ১৮০ জন ছিলেন।
বিমানবন্দরে ইহরামের সাদা পোশাক পরে সহযাত্রীদের নিয়ে বিদায়ী নামাজে ইমামতি করছিলেন ওজকান। নামাজ শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করার সময় হঠাৎ তার কণ্ঠস্বর দুর্বল হয়ে আসে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা ও হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা করেন। পরে তাকে জরুরি ভিত্তিতে সেলচুক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ওজকানের সহকর্মী ইসমাইল গুমুস জানান, প্রায় ১৫ বছর ধরে তিনি ওজকানের সঙ্গে কাজ করেছেন।

ঘটনার আগে তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। শুক্রবার বেইশেহিরের চারশি মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

সূত্র: গালফ নিউজ

 

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad