ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ - ০৬:০৩:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য আসতে পারে দারুণ এক সুখবর। দীর্ঘদিন পর আবারও দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জানুয়ারিতে বুয়েনেস আইরেসে অনুষ্ঠিত হতে পারে এই আকর্ষণীয় লড়াই।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিয়ন’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ১৯ জানুয়ারি ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রিভার প্লেটের বিখ্যাত স্টেডিয়াম এস্তাদিও মাস মনুমেন্তাল।

মেসির জন্য এই স্টেডিয়ামটি বিশেষ আবেগের জায়গা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটি তিনি এই মাঠেই খেলেছিলেন। সেই উপলক্ষে রিভার প্লেট কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক সদস্যপদ, স্মারক ক্রেস্ট ও বিশেষ জার্সি উপহার দিয়েছিল। এবার প্রীতি ম্যাচটি আয়োজন করা সম্ভব হলে সেই পরিচিত মাঠেই আবারও দেখা যেতে পারে ফুটবল মহাতারকাকে।

ম্যাচটি অনুষ্ঠিত হলে ইন্টার মিয়ামির ইতিহাসে এটি হবে আর্জেন্টিনার মাটিতে প্রথম কোনো ম্যাচ। পাশাপাশি ক্লাব ফুটবলে রিভার প্লেটের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামার সুযোগ পাবেন মেসি। এর আগে ২০১৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার হয়ে রিভার প্লেটের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেবার ৩-০ গোলের জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।

তবে ম্যাচটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইন্টার মিয়ামি কিংবা রিভার প্লেট। ফলে ম্যাচের নির্দিষ্ট সময়, টিকিট বিক্রি এবং সরাসরি সম্প্রচারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সবচেয়ে বড় প্রশ্ন, এই ম্যাচে কি সত্যিই খেলবেন লিওনেল মেসি? সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিষয়টি। ইন্টার মিয়ামির প্রাক-মৌসুমের চূড়ান্ত সূচি ও স্কোয়াড প্রকাশের পরই মেসির অংশগ্রহণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এদিকে মেসির পাশাপাশি মিয়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও এই সফরে দলের সঙ্গে থাকতে পারেন। ফলে সম্ভাব্য ম্যাচটি ঘিরে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছে।

 

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad