ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাঙামাটিতে জেলা আ.লীগের প্রভাবশালী নেতা চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ - ০৫:৪৮:০০ পিএম

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি (১ নম্বর সহসভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হেডম্যান অ্যাসোসিয়েশনের নেতা বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কালিন্দিপুর এলাকায় তাঁর নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদক আলমগীর মানিককে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাঙামাটিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাঁদের কেউ কেউ এলাকায় ফিরে এসে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করছেন; এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং স্থানীয়ভাবে কেউ তাঁদের সহায়তা করছেন কি না, তা খতিয়ে দেখতে পুরো রাঙামাটি জেলায় নজরদারি বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় চিংকিউ রোয়াজার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর শনিবার রাত ১০টার সময় কালিন্দিপুর এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad