ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ - ০৫:০৭:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নিয়েছেন তাওহিদ হৃদয়। এর আগে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। তার ২১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন হৃদয়। ড্রেসিংরুমে বসেই সতীর্থের এই কীর্তি দেখেছেন মুশফিক। তবে নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় কোনো আক্ষেপ নেই অভিজ্ঞ এই ক্রিকেটারের।

ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেশ চাপে ছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। শেষ সারির দুই ব্যাটারকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ২০২ রান যোগ করেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ে ফলোঅনের শঙ্কা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।

নিজের রেকর্ড হারানো প্রসঙ্গে মুশফিক বলেন, সতীর্থের এমন কীর্তি সরাসরি ড্রেসিংরুম থেকে দেখতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। ভবিষ্যতে আরও কেউ এই রেকর্ড ভাঙবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার মতে, রেকর্ড গড়াই হয় একসময় ভেঙে যাওয়ার জন্য। আর সেই রেকর্ডভাঙা ইনিংস যদি দলের জয়ে ভূমিকা রাখে, তাহলে আনন্দটা হবে আরও বেশি।

হৃদয়ের ইনিংসকে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুশফিক আশা প্রকাশ করেন, এই অসাধারণ পারফরম্যান্স শেষ পর্যন্ত ম্যাচ জেতানোর ক্ষেত্রে কার্যকর হবে। উল্লেখ্য, হৃদয়ের আগে বাংলাদেশের হয়ে টেস্টে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন তিন ক্রিকেটার। মুশফিকুর রহিমের নামের পাশে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেছেন একটি করে। এবার সেই বিশেষ তালিকায় যুক্ত হলেন তাওহিদ হৃদয়।

সিলেট টেস্টের আগে টেস্ট ক্যারিয়ারে মাত্র চার ইনিংসে ৫৪ রান ছিল হৃদয়ের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের নতুন পরিচয় দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, হৃদয়ের এই ঐতিহাসিক ব্যাটিং শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জয়ের স্বাদ এনে দিতে পারে কি না।

 

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad