ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬

Ayesha Siddika | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ - ০৭:৫৭:২০ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৬ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ১৬৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৭২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের। মোট ১ হাজার ৩৯৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১ হাজার ১৫৩ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৭৫। যার মধ্যে ২৪ হাজার ২১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

 

আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad