ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ - ০৭:২৩:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : মিরপুরে শ্রমিক আন্দোলনে গার্মেন্টসকর্মী হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ-ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।  

তিনি লেখেন, আন্দোলনে আগে থেকে উসকানি দিয়ে আসছিল জামায়াত-এনসিপি। মিরপুর-১০ মেট্রোস্টেশনের নীচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ।

পোস্টে এনসিপি নেতা সারজিসের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শেষে তিনি লেখেন, বর্তমান বিরোধীদল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ সারজিস আলমের ফেসবুক পোস্ট। জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী পতিত শক্তিকে উসকে দিচ্ছে।  

 

 

আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad