ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান,১২টি গরু সহ আটক ২

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ - ১২:৪৭:৩৩ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১২টি গরু আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুসহ দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে দুর্গাপুর থানা পুলিশের একটি দল ভোর রাতে ভরতপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারত থেকে চোরাই পথে আনা ১২টি গরু এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক গরুগুলোর প্রতিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। সে হিসাবে ১২টি গরুর মোট বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। উদ্ধার করা গরুগুলো জব্দ করা আলামত হিসেবে থানায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তিরা হলেন কলমাকান্দা উপজেলার জিগাতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৪০) এবং মৃত আবুল কাশেমের ছেলে মো. রুবেল (২৫)।

এনিয়ে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য ও গবাদিপশু আনা-নেওয়া রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে। মাদক, চোরাচালান ও কিশোরগ্যাং নির্মলে কাউকে ছাড় দেয়া হবেনা। দুর্গাপুর উপজেলার প্রতিটি অঞ্চলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্তবর্তী দুর্গাপুরে ভারত থেকে অবৈধভাবে গরু আনা-নেওয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad