মাইলফলকের অপেক্ষায় রোনালদো

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ - ১০:০০:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মাইলফলকের অপেক্ষায়। ১০০০ গোলের আরও কাছে তিনি। আর মাত্র ২০ গোল করলেনই চার অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করবেন সিআরসেভেন।

ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার পর শুক্রবার প্রথম ম্যাচ খেলতে নামেন রোনালদো। আল নাসের সমর্থকেরা তাকে স্বাগত জানান। তাদের ভালোবাসার বিনিময়ে সিআর সেভেন উপহার দিলেন গোল। পেশাদার ফুটবলজীবনে ৯৮০টি গোল হয়ে গেল রোনাল্ডোর।

১০০০ গোলের মাইলফলকের আরও কাছে রোনাল্ডো। পর্তুগিজ তারকার চাই আর ২০টি গোল। শুক্রবার রিয়াধে আলাওয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসের মুখোমুখি হয়েছিল আল দিরিয়াহের। ৩-০ ব্যবধানে জিতেছেন রোনাল্ডোরা।

ম্যাচের ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া কিংসলে কোম্যানের শট আল দিরিয়াহের গোলরক্ষক আটকে দিলেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে গোল করেন রোনাল্ডো। সিআর সেভেনের গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসের। গোটা ম্যাচেই রোনাল্ডোদের দাপট ছিল। ৩৩ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সামু কোস্তা। ৭৭ মিনিটে আল নাসেরের পক্ষে তৃতীয় গোল কোম্যানের।

এই ম্যাচে আল নাসের সমর্থকেরাও রোনালদকে বিশেষ ভাবে স্বাগত জানান। খেলা শুরুর আগে গ্যালারি থেকে বিরাট একটি ব্যানার ঝোলানো হয়। তাতে লেখা ছিল, ‘‘তুমি মহত্ব অর্জন করেছ। সিআর সেভেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।’’ ম্যাচের ৭ মিনিটের মাথায় রোনাল্ডোর নাম ধরে চিৎকার শুরু করেন সমর্থকেরা। গোল করার পর উচ্ছ্বাসের মাধ্যমে রোনাল্ডোও সমর্থকদের প্রতিদান দিয়েছেন।

 

 

আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad