শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫ টি অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার (০২)

Ayesha Siddika | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩০:০৫ পিএম

আমিনুর রশীদ রুমন,শ্রীমঙ্গল প্রতিনিধি। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই(নিরস্ত্র)/মোঃ আবুল তালেব এক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ, ২৩:৪০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত ভৈরববাজারস্থ দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে অভিযান পরিচালনা করিয়া অটোরিক্সা চুরির সহিত জড়িত ১।

রিপন মিয়া (১৯), পিতা-মোঃ হেলাল মিয়া, সাং-মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২। সৈয়দ মুহিন আলী (৩৭), পিতা-সৈয়দ তালেব আলী, সাং-কালিয়াগাঁও, পোঃ মোহাম্মদপুর, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে চোরাইকৃত ০৫ টি অটোরিক্সা উদ্ধার করেন। যাহার মধ্যে (ক) ০১টি DYNAMIC ব্র্যান্ডের, (খ) ০৩টি YUANDI ব্র্যান্ডের, (গ) ০১টি নাম বিহীন অটোরিক্সা, (ঘ) ০৪টি অটোরিক্সার সামনের গ্লাস, (ঙ) ১০টি অটোরিক্সার চাকা, (চ) ০৪ টি অটোরিক্সার জাম্পার, (ছ) ০৩টি ডিফারেন্সার, যাহার সর্বমোট মূল্য অনুমান ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা।

আসামীদ্বয় পরস্পর যোগসাজসে অটোরিক্সা চুরি ও অভ্যাসগত ভাবে চোরাইকৃত অটোরিক্সা বেচাকেনা করিয়াছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পেনাল কোড ৩৭৯/৪১১ ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন।

 

 

আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২৩

▎সর্বশেষ

ad