মার্কিন শুল্কের প্রভাবে কানাডায় ৯০ হাজার চাকরি হারানোর শঙ্কা

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ - ০২:৫৭:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য উত্তেজনার প্রভাব এবার শ্রমবাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের সতর্কবার্তা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডায় প্রায় ৯০ হাজার চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।

এদিকে দুই দেশের মধ্যে দ্রুত বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠন ইউনাইটেড স্টিলওয়ার্কার্স (ইউএসডব্লিউ)। সংগঠনটির নেতারা বলছেন, চলমান বাণিজ্য বিরোধ কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিগুলোর জন্য বাড়তি অনিশ্চয়তা তৈরি করছে। গত ২২ আগস্ট কানাডার ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করে কানাডা।

শ্রমিক সংগঠনগুলোর মতে, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। ফলে বাণিজ্য সংঘাত দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব শ্রমিক, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ পরিবারগুলোর ওপর আরও বাড়তে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অনিশ্চয়তা দূর করার ওপর গুরুত্বারোপ করেছে ইউএসডব্লিউ। 

 

 

আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad