বিনোদন ডেস্ক : বলিউডে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে এর আগে গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার মধ্যে শুটিংয়ের ব্যাপ্তি নিয়ে মতপার্থক্য শুরু হয়। সে কারণে প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যান অভিনেত্রী। সেই সময় দিনে আট ঘণ্টার বেশি কাজ না করা, পারিশ্রমিক এবং সিনেমার লাভের অংশ নিয়ে তার কিছু দাবি পরিচালকের সঙ্গে মতপার্থক্য তৈরি করেছিল।
‘ভাইব’ সিনেমাটি পরিচালনা করেছেন কুণাল খেমু। নিজের কাজের সময় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি দ্রুত কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাইতেন। তিনি বলেন, ‘প্রত্যেকের কাজের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। প্রীতি জিনতা বলেন, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমার মাথায় একটাই কথা থাকত— আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তারপরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।
আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০
