আন্তর্জাতিক ডেস্ক : ইরান তার সামরিক শক্তি আগের চেয়েও দ্রুত গতিতে বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থামানো শত্রুপক্ষের পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয়।
ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, প্রতিবার যুদ্ধের মুখে পড়ে ইরানের সেনারা আরও নতুন শক্তিতে জেগে উঠেছে এবং আগের চেয়ে ভালো পারফর্ম করেছে। শত্রুপক্ষকে সতর্ক করে গালিবাফ আরও জানান, ভবিষ্যতে লড়াই হলে ইরান অস্ত্রের মান এবং সংখ্যা—উভয় দিক থেকেই শত্রুর চেয়ে অনেক এগিয়ে থাকবে। ইরান কতটা শক্তিশালী, তা বুঝতে পেরে শত্রুরাও এখন মেনে নিতে বাধ্য হচ্ছে যে তেহরানের ক্ষেপণাস্ত্র রোখার সাধ্য তাদের নেই।
সূত্র: আল-জাজিরা।
আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৪৪