ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩১:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মেয়ে ২৮ বছর বয়সি বৃষ্টি মুখার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টি মুখার্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল এবং সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এসব ব্যক্তিগত ও পেশাগত চাপের কারণে তিনি মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে।

সূত্র: এনডিটিভি ।

 

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad