ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করেনি: মোহন ভাগবত

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ০৫:৩৩:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করতে চায়নি, বরং নিঃস্বার্থ সেবা আর ভালোবাসার মাধ্যমেই বিশ্বগুরুর স্থান অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ধর্মীয় চরমপন্থা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন এবং উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবত। 

কানাডার টরন্টোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বিপদে পড়া মানুষকে আশ্রয় দেওয়া এবং সব ধর্ম ও মতকে সম্মান জানানোই ভারতের মূল সংস্কৃতি। বক্তব্যে তিনি ইতিহাস ও সাম্প্রতিক সময়ের কিছু উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পোল্যান্ডের মানুষ ঘরবাড়ি হারিয়ে ঘুরছিল, তখন ভারতের জামনগরের রাজা তাদের নিজের দেশে আশ্রয় দিয়েছিলেন। 

ঠিক একইভাবে, কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ভারতের উদ্ধারকারী বিমান কেবল নিজেদের নাগরিকদেরই নয়, বরং আরও সাতটি দেশের মানুষকে নিরাপদে বের করে এনেছিল। অতীতে বিশ্বের যেকোনো প্রান্তে অত্যাচারিত মানুষ হাসিমুখে ভারতে এসে আশ্রয় পেয়েছে।

ভারতের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ভারতের মানুষেরা অতীতে বিশ্বের নানা দেশে গেছেন, কিন্তু কখনো কোনো দেশ আক্রমণ বা দখল করেননি। তারা বিশ্বকে বিজ্ঞান, চিকিৎসা ও জীবনযাত্রার ভালো শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, ভারতে বহু ভাষা, ধর্ম ও জাতের মানুষ রয়েছে। এই ভিন্নতাই দুনিয়ার সৌন্দর্য। হিন্দু দর্শনের আসল কথা হলো পুরো পৃথিবীকে একটি পরিবার মনে করা এবং হিংসা ভুলে মানুষের সেবায় কাজ করা।

সূত্র: এনডিটিভি।

 

 

আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩২

▎সর্বশেষ

ad