ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

হরমুজে পুঁতে রাখা মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে আগুন

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ০৫:২৯:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে দুটি সামুদ্রিক মাইনে আঘাতের ফলে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মাইনে আঘাতের পর ট্যাংকারটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলকারী সব জাহাজকে তেহরানের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি, ড্রোনটি উপসাগরের পানিতে গিয়ে পড়ে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে। জুলাইয়ে পর ইরানের ভূখণ্ডে এটিই প্রথম মার্কিন হামলা। 

অন্যদিকে,মার্কিন হামলার  জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। তারা জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।

 

 

আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad