নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ - ০৯:০৩:২৫ পিএম
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ দম্পতিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, পত্নীতলা থানাধীন দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মৃত এরফান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)কে ৮১৭ পিচ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।

 

 

আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad