২৩ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ - ০২:৫৫:৫৩ পিএম

ডেস্ক নিউজ : তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সমন্বিত ওই দামে আজ রোববারও বিক্রি হবে স্বর্ণ। এর আগে, গত ২০ আগস্ট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়ে। এতে তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাড়ায় ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বাজুসের নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

 

 

আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad