জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী-প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

Anima Rakhi | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ - ০৩:২৯:৫৪ পিএম

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্‌জ।

রবিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়।

এ সময় জার্মান রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে জার্মান প্রতিষ্ঠান ‘এরোডাটা’র আগ্রহের কথাও তুলে ধরেন।

জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:২৮

 

▎সর্বশেষ

ad