ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ - ০৫:২৫:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন পালিত হচ্ছে আজ বুধবার। তার সমর্থকরা এই উপলক্ষে ইরানের রাজপথে নামবেন বলে জানিয়েছে আল জাজিরা।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। সেদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানে কারও মৃত্যুর ৪০তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে চেহলাম বা চল্লিশা বলা হয়।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। যদিও তিনি এখনও জনসম্মুখে আসেননি। এদিকে কাকতালীয়ভাবে আলি খামেনির চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান ১০ দফা দাবি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামনে, ট্রাম্প সেসবকে আলোচনার ভিত্তি বানিয়েই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ইরান।

 

 

আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad