মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট, যা বললেন নাসিম শাহ

Ayesha Siddika | আপডেট: ২৭ মার্চ ২০২৬ - ১০:১৮:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট হওয়ার পর তা নিয়ে বড় ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে নাসিম পরে জানিয়েছেন, পোস্টটি ইচ্ছাকৃত ছিল না, কারণ তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

ঘটনাটি ঘটে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে। গাদ্দাফি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম নওয়াজ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানান এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও তার পরিচয় করিয়ে দেওয়া হয়।

এরপরই নাসিম শাহর এক্স অ্যাকাউন্ট থেকে পিসিবির একটি পোস্ট কোট রিটুইট করে লেখা হয়, ‘কেন তাকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে?’ পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পোস্টটি মুছে ফেলা হয়। বিতর্কের মুখে নাসিম শাহ এক বিবৃতিতে লিখেছেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন সফলভাবে ফিরে পাওয়া গেছে।’ তিনি স্পষ্ট করেন, এটি কোনো ব্যক্তিগত মন্তব্য নয়, বরং নিরাপত্তা লঙ্ঘনের ফল।

 

 

আয়শা/২৭ মার্চ ২০২৬,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad