ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঢাকায় পা রাখল পাকিস্তান দল

Ayesha Siddika | আপডেট: ০৮ মার্চ ২০২৬ - ০৫:১৬:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ৫ কোচিং স্টাফ আগেই ঢাকায় পা রেখেছিলেন। এবার তাদের সঙ্গে যোগ দিল পাকিস্তান ক্রিকেট দলও। আজ ভোরে ঢাকায় পা রেখেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই সিরিজে দুই দল খেলবে ৩টি ওয়ানডে। আগামী ১১ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ শেষ হবে এ সিরিজ। 

তবে শুরুতে এ সিরিজ পূর্ণাঙ্গই হওয়ার কথা ছিল। পাকিস্তান সুপার লিগের কারণে এ সিরিজ ভাঙা পড়েছে, সঙ্গে কলেবরও ছোট হয়েছে। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ এর অংশ থাকলেও ক্ষুদ্রতর ফরম্যাটে আর খেলা হবে না দুই দলের। চলতি সফরে ওয়ানডে খেলে দেশে ফিরে যাবে পাকিস্তান।

এরপর আগামী মে মাসের দিকে ২ টেস্টের সিরিজ খেলতে আসবে দলটি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ সিরিজ বাতিলের একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা দূরে রেখে এ সিরিজ যথাসময়েই মাঠে গড়াতে চলেছে বলে জানা গেছে।

 

 

আয়শা/০৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad