ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবার ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা

Ayesha Siddika | আপডেট: ০৮ মার্চ ২০২৬ - ০৫:৪০:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা দিবস, ঈদের আয়োজনসহ বছরজুড়ে তার নাটক নিয়ে দর্শকদের বেশ আগ্রহ থাকে। এবার অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত ‘গোলাপী’ নাটকে দেখা যাবে তিশাকে। এতে ‘লেডি গ্যাংস্টার’ গোলাপি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি রোজার ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

নাটকের চিত্রনাট্য নিয়ে বিজ্ঞপ্তিতে রুবেল খান বলেছেন, নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সেই সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোম্যান্টিক আবহ।

নাটকটি নিয়ে বেশ আশাবাদী জানিয়ে এ পরিচালক বলেন, ‘গোলাপী’ চরিত্রটি যে কোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল। তবে তানজিন তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবিলা করেছেন। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ঘরানার নাটক হলেও দর্শকদের জন্য এতে ভরপুর বিনোদন রাখা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের পছন্দ হবে।

সিএমভির কর্ণধার প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন।

 

 

আয়শা/০৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad