ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

Ayesha Siddika | আপডেট: ০৪ মার্চ ২০২৬ - ০৯:১১:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বুধবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অপ্রতিরোধ্য এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। তারা জিতেছে ৭ ম্যাচের সবকটিতে। দীর্ঘদিনের ‘চোকার্স’ অপবাদ ঝেড়ে ফেলে এবার বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী দলটি। গতবারের রানার্সআপরা সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছে।

অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের চেয়ে ভালো নেট রান রেটের সৌজন্যে। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, কলকাতার মাঠে সেই হারের আজ প্রতিশোধ নিতে মরিয়া মিচেল স্যান্টনারের দল।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, করবিন বোশ,  কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ড: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।

 

 

আয়শা/০৪ মার্চ ২০২৬,/রাত ৯:১০

▎সর্বশেষ

ad