
ডেস্ক নিউজ : বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আর সনাতনী স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা। অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৮ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা।
বাজুস বলেছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:০৫






