ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরেই গভর্নর দায়িত্ব গ্রহণ করেছেন : মুখপাত্র

Ayesha Siddika | আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ - ০৭:১৯:২৬ পিএম

ডেস্ক নিউজ :  নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরে এসে গভর্নরের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংকের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠক শেষে এই কথা জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘গভর্নরের মূল উদ্দেশ্য কর্মসংস্থান তৈরি করা। উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি গুরুত্ব পেয়েছে বৈঠকে।’
আরিফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা অব্যাহত থাকবে। প্রাইস স্ট্যাবল রেখে কিভাবে সুদের হার শিথিল করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন গভর্নর।’বৈঠকে বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ইস্যু গুরুত্ব পেয়েছে বলেও জানান মুখপাত্র।

তিনি বলেন, ‘বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন গভর্নর। দফতরগুলো অ-সমন্বয়ের কারণে সরকার যেন কোনো চ্যালেঞ্জে না পড়ে সেদিকে গুরুত্ব দেওয়ার বিষয়েও কথা হয়েছে।’

 

 

আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad