
ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
এদিকে ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:২০






