
স্পোর্টস ডেস্ক : চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন এই পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার এই পূর্ণাঙ্গ সফরে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
ঘরের মাঠে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপরই ওয়ানডের পরই শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেটার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলবে তারা। এরপরই নভেম্বরে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে।
সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। তার ভাষায়, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার দল হিসেবেও নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।
আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩৩






