
ডেস্ক নিউজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।
শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০






