ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা

Anima Rakhi | আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ - ০৯:০১:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক :কারাগারে চোখের দৃষ্টিশক্তি প্রায় সব হারিয়েছেন ইমরান খান সম্প্রতি সংবাদমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। ক্রিকেট মাঠের সহযোদ্ধার এমন কঠিন সময়ে মন কাঁদছে ওয়াসিম আকরামের। 

এই কিংবদন্তি ফাস্ট বোলার পাকিস্তান সরকারকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেন সর্বোত্তম চিকিৎসা পান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আকরাম লিখেছেন, ‘আমাদের স্কিপার (অধিনায়ক) ইমরান খানের স্বাস্থ্য ঝুঁকিতে পড়া সত্যিই দুঃখজনক। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবে। নিশ্চিত করবে, তিনি সর্বোত্তম চিকিৎসা পান। তাকে ধৈর্য, দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’

ইমরানের অধিনায়কত্বে আকরামের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো ঘটে। ১৯৯২ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। খানের নেতৃত্ব আর আকরামের বোলিং দক্ষতায় শিরোপা জিতেছিল পাকিস্তান।

সম্প্রতি আদালত ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্ট পর্যালোচনা করেছে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি আছে এবং চক্ষুবিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন। আদালত নির্দেশ দিয়েছেন ১৬ ফেব্রুয়ারি পূর্ণ মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে।

ইমরান খানের পরিবার ও ভক্তরা চিকিৎসা ও স্বচ্ছতার দাবি জানিয়েছেন। তার ছেলে কাসিম টুইট করেন, ‘আমরা জানি বাবা ডান চোখের প্রায় সব দৃষ্টি হারিয়েছেন। ৯২২ দিনের একাকী কারাভোগ, চিকিৎসার অবহেলা এবং যথাযথ চিকিৎসার অবরোধ এর সরাসরি ফল।’

 

অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad