ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, দাম বাড়ল আবার

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ০১:৩৩:৪০ পিএম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। প্রায় এক সপ্তাহ দাম কমার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)নতুন করে বৃদ্ধি আবারও বাজার অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন। এ সময় স্বর্ণে বিনিয়োগ বাড়ায় দাম বাড়ছে ।

স্পট গোল্ড (তাৎক্ষণিক লেনদেন) শুক্রবার সকালে ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৯৮২.৫৯ ডলারে পৌঁছেছে। সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত দাম বেড়েছে ০.৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণের ফিউচার্সও ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫,০০১.৮০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। আগামী দিনে প্রকাশিতব্য মূল্যস্ফীতির (ইনফ্লেশন) তথ্য এই প্রবণতাকে আরও নির্ধারণ করবে। বিশ্ববাজারে স্বর্ণের এই উত্থানের প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad