ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৬ - ০৮:২২:২৪ পিএম

বিনোদন ডেস্ক : শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সুরাটে অনুষ্ঠিত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। বেঙ্গালুরু স্ট্রাইকার্স ও দিল্লি সুপারহিরোসের মধ্যকার ম্যাচে উপস্থিত হয়ে তিনি তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে কথা বলেন এবং ছবির টিজারে নিজের লুককে ‘রোমান্টিক’ বলে যে ট্রলের শিকার হয়েছেন তার জবাব দেন। 

আইএসপিএল ম্যাচ চলাকালীন আবার সেই মুহূর্তটি সামনে এলো। ম্যাচে সালমান উপস্থিত হলে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তাকে একটি ব্যাট দিয়ে টিজারের সেই দৃশ্যটি পুনরায় তুলে ধরতে বলেন। তখন এই অভিনেতা হাসিমুখে ট্রলিংয়ের প্রসঙ্গ স্বীকার করে বলেন, ‘এখন, কিছু লোক মনে করে এটা একটা রোমান্টিক লুক। কিন্তু আমি একজন কর্নেল, ভাই। এটা একজন কর্নেলের লুক—যিনি জানেন কীভাবে তার দল ও সৈন্যদের অনুপ্রাণিত করতে হয় এবং আশা জাগাতে হয়। 

আমি চাইলে অন্য ধরনের লুকও দিতে পারি (গর্জন), কিন্তু তার কোনো মানে নেই। গালওয়ানের যুদ্ধের ক্ষেত্রে সেটার কোনো মানে নেই।’ ‘ব্যাটল অব গালওয়ান’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া এবং ছবিটি সালমান খান ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন অভিনেতা নিজেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সালমানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। 

 

 

আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad