ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি সিরিজে ছক্কার বিশ্ব রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ৩১ জানুয়ারী ২০২৬ - ১১:৪৯:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছক্কার বিশ্ব রেকর্ড গড়ল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই রেকর্ড গড়ে স্বাগতিকরা। 

আজ (শনিবার) কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২৭১ রানের পাহাড় গড়ে ভারত। দলের হয়ে ৪৩ বলে ৬টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন ইশান কিষাণ। টি-টোয়েন্টিতে এটা তার প্রথম সেঞ্চুরি।

এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৩০ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় করেন ৬৩ রান। মাত্র ১৭ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন হার্দিক পান্ডিয়া। 

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতে মোট ৬৯টি ছক্কা হাঁকিয়েছে। যা একটি দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলের বিশ্ব রেকর্ড। ভারত ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৬৪ ছক্কার রেকর্ড।

আজ এক ইনিংসে ভারত মোট ২৩টি ছক্কা হাঁকিয়েছে, টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩টি ছক্কা হাঁকায়।

 

 

আয়শা/৩১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad