ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘ভারতীয়দের নিয়ন্ত্রণে আইসিসি অসহায়’

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৬ - ১০:৩২:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি) কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ন্ত্রণাধীন। এমন অভিযোগ তুলে সংস্থাটির কড়া ভাষায় সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল। তার মতে, যদি আইসিসি নিজস্ব সিদ্ধান্ত কার্যকর করতে না পারে।

এক অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাঈদ আজমল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে, তাহলে এই সংস্থার অস্তিত্বই অপ্রয়োজনীয়।’সাবেক এই লেগ স্পিনার আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানের মাটিতে খেলতে না চাওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই; কিন্তু এখন আইসিসি অসহায়, কারণ সংস্থাটি ভারতীয়দের নিয়ন্ত্রণে,’— এমন অভিযোগ করেন আজমল।

সাঈদ আজমলের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি জয় শাহ। সমালোচকদের একাংশের মতে, এটিই বিশ্ব ক্রিকেট প্রশাসনে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

 

 

আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ১০:১৫

▎সর্বশেষ

ad