ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

Mohon | আপডেট: ১১ জানুয়ারী ২০২৬ - ০৩:০৭:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দ্বিতীয় চিঠি পাঠিয়েছে আইসিসিকে। কেন ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে, সেটা পরিষ্কারভাবে জানিয়েছে বোর্ড। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা। কিন্তু বোর্ডের নতুন দাবিতে যোগ হয়েছে আরও একটি বিষয় জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি

সে প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি চাইছে, ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে খেলোয়াড় ছাড়াও কোচ, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তারা থাকবেন। বিসিবি তাদের সাম্প্রতিক চিঠিতে ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংকও আইসিসিকে দিয়েছে।

আইসিসি ইতিমধ্যে তাদের নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছে। পাশাপাশি কিছু বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির হাতেই রাখা হয়েছে। একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সূচি ও ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।

 

 

 

কুইক টিভি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:০৭

▎সর্বশেষ

ad